ইয়াং রুটন

ইয়াং রুটন একটি শিকড় বর্ধনকারী প্লান্ট গ্রোথ রেগুলেটর (PGR)।

ব্যবহারের উপকারিতা:

ইয়াং রুটন জমি তৈরির সময় শেষ চাষের আগে ছিটিয়ে দিয়ে বীজ বপন বা চারা রোপন করলে বীজের অংকুরোদগম ও শিকড়ের বৃদ্ধি ত্বরান্বিত হয়। প্রতিটি জীবিত বীজ থেকে সুস্থ, সবল ও বলিষ্ট চারা দ্রুত গজায়, তাই ফলন বাড়ে।

ইয়াং রুটন ব্যবহারে চারাগুলো শুরুতেই খুব শক্তিশালী হয়ে গজায় এবং শিকড়ের সংখ্যা স্বাভাবিক অপেক্ষা অনেকগুন বেশী ও দীর্ঘ হয়। ফলে ফসল মাটি থেকে অধিক খাদ্য গ্রহন করতে পারে, তাই ফলন বৃদ্ধি পায়।

ইয়াং রুটন ব্যবহারে বীজের উষ্ণতা বৃদ্ধি করে সুপ্ততা ভেঙ্গে ফেলে। ফলে মাটিতে ঠান্ডা আবহাওয়াতে ও শীতকালে যে সকল বীজ গজাতে অনেক সময় লাগে ঐ সকল বীজ থেকেও চারা অল্প সময়ে বেরিয়ে আসতে সাহায্য করে।

ইয়াং রুটন এ আছে বিশ্ব স্বীকৃত এক্সট্রা রুট হরমোন এনএএ (NAA) ফলে প্রতিকুল কৃষিজ পরিবেশে (অতি শীত বা অতি খরা) গাছের খাদ্য গ্রহনের উপযোগী শিকড় বিস্তারে সাহায্য করে। তাই সহজে গাছ মরে না।

ইয়াং রুটন ব্যবহারে ফসল/গাছ দৃঢ়ভাবে বেড়ে উঠে। ফলে ঝড় বৃষ্টিতে সহজেই গাছ হেলে বা ভেঙ্গে পড়ে না।

ইয়াং রুটন ফসলের আগাম পরিপক্কতা আনতে সহায়তা করে।